ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই এনসিপি’র প্রত্যাশা

#
news image

ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের প্রত্যাশা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে দলের পক্ষে এক পোস্টে দেশবাসীর উদ্দেশ্যেবলেন,‘পবিত্র ঈদুল আযহায় সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নেই।’

এনসিপি’র আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ‘সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা।’

জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপ ফুটে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন-নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদকে, যাঁদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল।’

এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিব আরো বলেন, ‘ঈদের পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।’

নিজস্ব প্রতিবেদক :

০৮ জুন, ২০২৫,  2:11 PM