ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

এলজিইডির রংপুর অঞ্চলের তত্ত্বাবধানে নারীর উন্নয়নে মত বিনিময় ও  আলোচনা সভা

#
news image

নারীদের কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ সৃষ্টি ও নারীদের উন্নয়নের লক্ষ্যে পুরুষদের সহযোগিতা একান্ত প্রয়োজন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কর্মক্ষেত্রে নারীবান্ধব কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুরুষ সহকর্মীদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তন, এলজিইডি, রংপুর-এ বিশ^ ব্যাংকের সাহায্যপুষ্ট প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজেস (ঝঁঢ়জই) কর্মসূচীর আওতায় রংপুর অঞ্চলে নারীর উন্নয়ন ও জেন্ডার সহিংসতা প্রতিরোধে এলজিইডির রংপুর অঞ্চলের তত্ত্বাবধানে স্টেপস কর্তৃক আয়োজনে নারীর উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের সাথে মত বিনিময় ও জিবিভি প্রতিরোধে অ্যালায়েন্স সংক্রান্ত  আলোচনা সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রংপুর অঞ্চল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আবু জাফর মোঃ তৌফিক হাসান জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভায় বলেন, প্রতিটি কাজে নারী এবং পুরুষ এর সম্মিলিত অংশগ্রহণ অত্যাবশ্যক। নারী কর্মীদের কাজের অগ্রগতি সাধনে সহযোগিতা করা উচিত এবং প্রতিটি অফিসে সরকারি নিয়ম কানুন মেনে চলার পথে নারীদের ভূমিকা অত্যাবশ্যকীয় বটে। নারীরা পুরুষের পাশাপাশি থেকে দেশের উন্নয়নের কাজে সমানভাবে যেমন দায়িত্ব পালন করে আসছে  ঠিক তেমনি কর্মক্ষেত্রে নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি ও উন্নয়নে পুরুষদের এগিয়ে আসা বাঞ্ছনীয়। এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে জেন্ডার সমতা ভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিতকল্পে এলজিইডি, রংপুর-এ ইতোমধ্যে মহিলাদের জন্য পৃথক ওয়াশরুম ও নামাজ পড়ার স্থান ও কর্মপরিবেশ সৃষ্টি করা হয়েছে। সভায় এলজিইডি রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী তার বক্তব্যে পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্রসহ সমাজের সকল স্তরে সচেতনতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এলজিইডি রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদ্বয় শাহারুল আলম মন্ডল ও মোহাম্মদ আবুল মনসুর, সহকারী প্রকৌশলী জয়া সান্যাল ও মোঃ নাফিউর রহমান, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট জেলা সভাপতি ও কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, ব্লাস্ট এনজিওর নির্বাহী পরিচালক কে এম আলী সম্রাট, সনাক এর জেলা সম্পাদক মোশফেকা রাজ্জাক, মহিলা পরিষদ জেলা সম্পাদক রুমানা জামান, লিগ্যাল এইড এর এড. দিলরুবা রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এডভোকেসী কাউন্সিলর খালেদা নাহার।
আসাদুজ্জামান আফজাল,রংপুর
২৯.১২.২৩
০১৭১৮৪৩১৭১০

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৩,  7:05 PM