ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে বারহাট্টার বনিক সমিতির নির্বাচন

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

দীর্ঘ ১৫ বছর পর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার বনিক সমিতির নির্বাচন।

দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচনের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বনিক সমিতির ভোটারা। আগামীকাল (১ নভেম্বর) শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সংগ্রহের জন্য প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দীর্ঘ অপেক্ষার পর নির্বাচনের সুযোগ পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণায় বজারে বইছে উৎসবের আমেজ।সরেজমিনে বজার ঘুরে দেখাগেছে, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় দোকানে দোকানে গিয়ে প্রার্থীদের সাক্ষাৎ বনিক সমিতির সদস্যদের আরও আনন্দিত করছে। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডায় এখন বনিক সমিতির নির্বাচনের আলোচনা।

সাধারণ ব্যবসায়ীরা জানান, এই নির্বাচনে তারা খুব আনন্দ উপভোগ করছে। এতোদিন কেউ তাদেরকে কোনকিছু জিজ্ঞেস করেনি। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটি প্রার্থীই এসে ভোটারদের সাথে করমর্দন করে ভোট প্রার্থনা করছে।বারহাট্টা গোপালপুর বাজারের বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ বলেন, আমাদের বনিক সমিতির মোট ভোটার সংখ্যা ৬৫৮ জন। ১০টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। এর মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকী ৪ টি পদের জন্য ১২ জন্য প্রার্থী প্রতিযোগিতা করছেন। সর্বশেষ ২০০৯ সালে নির্বাচন ব্যতিত ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ৬৫৮ জন ভোটার এই বছর খুবই আনন্দিত। তারা নিজেদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আগামী (১ নভেম্বর) শুক্রবার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই পরিবেশই তৈরি করবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সকাল থেকে থাকবে বলেও জানান ওসি।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, গোপালপুর বাজার বনিক সমিতির নির্বাচনের ব্যাপারে আমি অবগত আছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রত্যেক প্রার্থীই তাদের স্ব স্ব নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২৪,  6:58 PM