ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শ্রীনগরে মামলায় স্বাক্ষী হওয়ায় যুবককে মারধর

#
news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে মামলার স্বাক্ষী হওয়ার জেরে শেখ মুনসুর নামে ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাড়ৈখালী গ্রামের সুফিয়া বেগম (৪৮) নামে এক নারী গত ২৪ এপ্রিল একই গ্রামের মো. আজাদ দেওয়ানসহ কয়েকজনকে বিবাদী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষী করা হয় ওই গ্রামেরই শেখ মফিজ উদ্দিনের পুত্র শেখ মুনসুরকে (৪৫)। এর জেরে কয়েকদিন পর আজাদ দেওয়ানসহ বেশ কয়েকজন মিলে মুনসুরকে বাড়ৈখালী বাজারের আইয়ূব আলীর কাচা মালের দোকানের সামনে ডেকে নেয়। সংঘবদ্ধ হয়ে আজাদ দেওয়ানের নেতৃত্বে তারা মুনসুরকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে “তুই মামলার সাক্ষী হইছস, তোরে স্বাক্ষী হওয়ার মজা দেখাইতেছি” বলে মুনসুরকে মারধর শুরু করে। এ সময় মুনসুরের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় মুনসুর শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেন।
এই বিষয়ে আজাদ দেওয়ানের কাছে জানতে চাইলে, তিনি নিজেকে বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে বলেন, মুনসুর শেখ আওয়ামী লীগের লোক। সে আমার ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। এ কারণে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। যুবদলের সাংগঠনিক সম্পাদক হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের ঘর পেলেন কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, ওই সময় আমি বাড়ৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম তালুকদারের সাথে ছিলাম।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

০৩ জুন, ২০২৫,  12:47 AM