ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই

#
news image

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আজ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে গৃহীত কিছু পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সরকারি ব্যয়ে কঠোরতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা কিছু ইতিবাচক পদক্ষেপ দেখেছি যেমন মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয়, অটোমেটেড রিটার্ন সিস্টেম চালু, বিভিন্ন ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বৃদ্ধি, করজাল সম্প্রসারণ, এলএনজি আমদানিতে ভ্যাট মওকুফ।’
তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার তহবিল একটি ভালো পদক্ষেপ।

করমুক্ত আয়ের সীমা সম্পর্কে তিনি বলেন, এই বছর ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে এবং এই পদক্ষেপ করদাতাদের উপর বিশেষ করে মধ্যবিত্ত বিশেষ করে চাকরিজীবীদের উপর পরবর্তী বছর থেকে অতিরিক্ত করের বোঝা তৈরি করবে।

তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবহারে খরচ কমলেও স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বাড়ানোর কারণে এ শিল্পের বিকাশ ব্যাহত হবে।

তিনি বলেন, রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

বাজেট ঘাটতি কমাতে স্থানীয় ব্যাংকগুলোর উপর সরকারের নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সংকুচিত করবে উল্লেখ করে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের খরচ ব্যবসায়ীদের জন্য ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রাখতে  উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি এডিপির মানসম্মত বাস্তবায়নের উপরও জোর দেন।

নিজস্ব প্রতিবেদক :

০২ জুন, ২০২৫,  10:12 PM