ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করে কচুরিপানার নিচে রাখল ছেলে, ১১ দিন পর মরদেহ উদ্ধার

#
news image

বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে রাব্বি খাকী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। নিখোঁজের ১১ দিন পর শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরচিংগড়ী গ্রামের থেকে লাভলী বেগম (৪৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সাথে প্রথম বিয়ে হয় লাভলীর। এই ঘরে রাব্বি খাকী ওই ঘরেরই সন্তান।পরে লাভলী বেগমের সাথে বাগেরহাটের মনিরুজ্জামান নামের এক ব্যক্তির বিয়ে হয়। ওই ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুই মেয়ে রয়েছে।

লাভলীর বড় ভাই মো. আফজাল শেখ বলেন, ‘স্বামী মনিরুজ্জামানের মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদককের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করত। গেল ২০ মে রাত ৮ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সাথে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল।’

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাভলী বেগমের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই ছেলে রাব্বি পলাতক রয়েছে, তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, নিহতের একাধিক বিয়ে ছিল। বড় ঘরের সন্তান রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। কয়েকদিন ধরে মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া চলছিল।২০ মে রাতে মা ছেলের মধ্যে সব শেষ ঝগড়া হয়। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিল।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  1:44 PM