ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রসিক পরিষদকে পূর্ণবহাল করা না হলে ঈদের পরে কঠোর আন্দোলনের হুশিয়ারী সাবেক মেয়রের

#
news image

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাপা নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অন্তবর্তিকালীন সরকার ক্ষমতায় এসে নিজেদের স্বার্থে সারাদেশের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের মাধ্যমে নাগরিক সেবা থেকে জনগনকে বঞ্চিত করেছে। এক দেশে দুই আইনের প্রচলন করেছে যেখানে কোন আইনের শাষন নেই। বর্তমান অন্তবর্তিকালীন সরকার একটা অথর্ব সরকার। এক দেশে কয়টা আইন চলে। দেশে এখন মব ভায়োলেন্স চলছে। মব করলে সব ঠিক। চট্টগ্রামে ভোট বর্জন করেও বিএনপির নেতা এখন মেয়র। ঢাকা দক্ষিণে ইশরাক মেয়র হচ্ছেন। উনারা মেয়র হলে স্বাগত জানাই। স্থানীয় সরকারের আইন অনুযায়ী কোন মেয়র কিংবা কাউন্সিলর অপসারিত হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, অথচ ৯ মাস অতিবাহিত হলেও কোন নির্বাচনের খবর নাই। নির্বাচন না দিয়ে এই সরকার রংপুর সিটি কর্পোরেশনে একজন দুর্নীতিবাজ প্রশাসক বসিয়েছেন। যিনি টাকা ছাড়া ফাইল ছাড়েন না। জনগণের সেবা না দিয়ে উল্টো জনগনের উপর ভ্যাটের নামে উৎস কর চাপিয়ে দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ও কাউন্সিলরকে পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাপা মোস্তফা আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পরিষদকে পূর্ণবহাল করা না হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। শুধুমাত্র আন্দোলনের নামে মিস কল দেয়া হলো। ঈদের পরে ১২ বা ১৩ জুনের দিকে সিটি কর্পোরেশনের সামনে বসে অবস্থান কর্মসূচী পালন করা হবে। লাগাতার আন্দোলন পূর্নবহাল না হওয়া পর্যন্ত চলবে। এর আগে জনগণের ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোট ব্যবধানে জয়ী মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন রসিকের ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোখলেছার রহমান তরু, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজলুল হক, দোকান মালিক সমিতি রংপুরের নেতা জাবেদ হোসেন, সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহিম। সঞ্চালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। বিক্ষোভ মিছিলে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনসহ কাউন্সিলরদের সমর্থকগোষ্ঠি অংশ নেন। এদিকে মোস্তফাকে মেয়র হিসেবে পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ মিছিলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম দূর্ভোগে পরে নগরবাসী। 

শাকিল আহমেদ, রংপুর জেলা প্রতিনিধি :

৩০ মে, ২০২৫,  7:00 PM