ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি গণতন্ত্রের লড়াইয়ে রয়েছে: গয়েশ্বর

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমান প্রবাসে থেকেও সংকটকালে ভার্চুয়ালি যোগাযোগের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি (তারেক রহমান) দূরে থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন । শুধু তাই নয়, চব্বিশের জুলাই—আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি সহযোগিতা করেছে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত জাকির খানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় আজ এসব কথা বলেন।  

‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াতে পেরেছি ঠিকই কিন্তু জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে’ উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই বিএনপি এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

এ সময় গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত দিনে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। পতিত স্বৈরাচারের শাসনামলে ছাত্রদলের এই নেতা অনেক হামলা-মামলার শিকার হন। 

জাকিরের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন বিএনপি নেতা গয়েশ্বর  রায়।

নিজস্ব প্রতিবেদক :

২৭ মে, ২০২৫,  9:11 AM