ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

#
news image

০৩অক্টোবর-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য
বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(৩অক্টোবর) বেলা
সাড়ে ১১টায় নগরভবনের গ্রিণ প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের
প্রশাসক ও বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ
হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে ক্ষুদ্র পণ্য
বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল
পরিদর্শন করেন। বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ , খাদ্য, তাত বস্ত্র,
গার্মেন্টস, ভ্যারাইটি , গিফট কর্ণার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট
সোনামনিদের বিনোদনে নাগরদোলাসহ ৩টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ
প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা
হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনকালে
প্রধান অতিথি রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সবিব) ড.
দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে
রাজশাহীতে মেলার এ আয়োজন। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে
এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ
ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার
বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক
অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র
উদ্যোক্তারা নিজেদের কর্মকান্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরণের
সহযোগিতা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য
প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনর সচিব মোঃ মোবারক
হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান,
ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব
শমসের আলী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী
মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখি, বিভিন্ন
স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৪,  12:17 PM