ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ

#
news image

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে চাঁদাদাবীসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২১ মে) জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে গেল বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজী, ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরহ মানুষদেরকে জিম্মি করাসহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।

সব শেষ গেল ১৬ মে (শুক্রবার) মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে। প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই খাবার ফেলে দেওয়া হয়েছে। দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা দীর্ঘদিনের অনৈতিক কর্মকান্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রমিওসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোন অভিযোগ করেনি, আর পুলিশও কোন আইনি ব্যবস্থা নেয়নি।

বাগেরহাট প্রতিনিধি :

২১ মে, ২০২৫,  8:47 PM