ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মুন্সিগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি দিলেন স্বামী

#
news image

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে পূর্বপাড়া এলাকায় স্ত্রী মিতু আক্তারকে (২৮) নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়ে স্বীকারোক্তি দিয়েছেন ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজ বসতঘরে এই হত্যার ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা পুলিশকে জানান স্বামী। পরে ঘর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিতু (২৮) নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের কন্যা। ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) রিকারি বাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর পুত্র।

প্রতিবেশী ও স্বজনরা অভিযোগ করে বলেন, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিন সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২ টার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন মিয়া। তবে ঘরে বসে মদপানের বিষয়ে কিছু বলেননি তিনি।

ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

২১ মে, ২০২৫,  8:10 PM