ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক

#
news image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনও অন্য  কোনো  দেশের আধিপত্য  মেনে  নেয়নি এবং ২০২৪ সালে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ  খেলাফত মজলিশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি অন্য কোনো দেশের  গোলামি করার জন্য নয়। 
তিনি আরও বলেন, বাংলাদেশ মানবতাবাদী  দেশ। যখনই প্রয়োজন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের সংগ্রাম কখনও অন্য  দেশের স্বার্থের পক্ষে নয়।

এ সময় তিনি ২০২৪ সালের জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক ইতিহাস সৃষ্টি  করেছে। ২০২৪ সালে আমাদের সংগ্রাম নতুন এক দিগন্ত খুলছে,  যেখানে  দেশের স্বাধীনতা দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা  রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা  বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

১৮ মে, ২০২৫,  2:48 AM