ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহী তানোরে প্রেমঘটিত বিরোধে যুবক খুন, বস্তাবন্দী লাশ উদ্ধার

#
news image

রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিব নদ থেকে চিত্তরঞ্জন পাল (২৬) নামে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার(১৭মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশ ভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।
তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন। চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন।
তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ও হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

রাজশাহী প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  1:59 AM