ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের

#
news image

বিএনপির সদস্য সংগ্রহ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সুযোগ সন্ধানী চাঁদাবাজ ও ছদ্মবেশী আওয়ামী লীগ যেন দলের সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, 'অনেকে ভাবছেন বিএনপির সুদিন এসে পড়েছে, এখনও কিন্তু বিএনপির সুদিন আসেনি। আমাদের নেতা তারেক রহমান এখনও দেশে ফেরেননি, তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমাদের স্মরণ রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের একমাত্র নেতা তারেক রহমানকে সাবধানে রাখতে হবে।'

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, যে গণতান্ত্রিক স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে, সে গণতন্ত্র আজ হুমকির মুখে।

মীর্জা আব্বাস বলেন, 'নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে এটা অনেকে নিশ্চিত হয়ে গেছেন। তাই তারা নির্বাচন দিতে চান না। নির্বাচনের কথা বললে তাদের গায়ের জ্বালাপোড়া শুরু হয়ে যায়।'

বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিএনপি নেত্রী অ্যাডভোকেট হেনা আলাউদ্দিনসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১৬ মে, ২০২৫,  1:16 AM