ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

ডা. জাহিদ আজ বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

বিএনপি’র এই নেতা বলেন, ‘আগামীর বাংলাদেশকে কীভাবে আরো সুন্দর করা যায়, সেইলক্ষ্যে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, আসুন আমরা সবাই মিলে তার (তারেক রহমান) নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করি।’

এ সময় ডা. জাহিদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনগণের সমর্থন কীভাবে আদায় করা যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ইউনিটের নেতা-কর্মীদের কাজ করতে হবে।’

বিএনপি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে এগোবে’।

ডা. জাহিদ বলেন, ‘যত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, ততই  তারা তাদের অধিকার প্রয়োগ করতে সক্ষম হবে।’ জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করারও আহ্বান জানান তিনি।

‘জনগণের দাবি আদায়ের জন্য ঐক্যের বিকল্প কোনো কিছু নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে এগোতে পারলেই ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করা সম্ভব যাবে।’

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রিপনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিজস্ব প্রতিবেদক :

১৫ মে, ২০২৫,  2:51 AM