ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোনায় অবৈধ ভারতীয় চিনি জব্দ

#
news image

নেত্রকোনায় অবৈধ ভারতীয় চিনি জব্দ

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনায় গোপন তথ্যের ভিত্তিতে পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ।

আজ (৩০ আগষ্ট) শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ পথে আসা চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই অবৈধ পথে ভারতীয় চিনি পাচার হচ্ছিল। পাচারকারী চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনা হয়। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ ফেলে যাওয়া অবৈধ পথে আসা চিনি ভর্তি ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মডেল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও সেনাবাহিনীর সহযোগীতায় চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশপাশের এলাকয় অভিযান চালিয়ে তাদের কারও সন্ধান পাওয়া যায়নি। এখনো ট্রাক থেকে চিনির বস্তা আনলোডিং চলছে পরবর্তীতে জানা যাবে ট্রাকটিতে কত বস্তা ও কত টাকার চিনি আছে। আটককৃত চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৪,  10:12 PM