ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বৈশ্বিক যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান পোপের

#
news image

ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। 

ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

‘রেজিনা কোয়েলি’ প্রার্থনায় অংশ নিতে রোববার হাজারো মানুষ সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হন। তারা উল্লাস, করতালি ও উৎসাহের সঙ্গে পতাকা উড়ান।

তখন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ লিও চতুর্দশ ভক্তদের বলেন, প্রিয় ভাই ও বোনেরা, শুভ রোববার।

‘আজকের নাটকীয় পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিরাজ করছে- যেমনটি পোপ ফ্রান্সিস বারবার বলে গেছেন। আমি বিশ্বের শক্তিশালীদেরও সম্বোধন করছি, চিরকালীন আহ্বানটি পুনরাবৃত্তি করছি: আর যুদ্ধ নয়!’

শিকাগোতে জন্মগ্রহণকারী নতুন পোপ মাদার মেরির উদ্দেশ্যে প্রার্থনার পর জনসম্মুখে বিশ্ব ঘটনাবলি কিছুটা তুলে ধরেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীর কথা উল্লেখ করেছেন, যে যুদ্ধে ৬ কোটি মানুষ প্রাণ হারান।

পূর্বসূরী ফ্রান্সিসের মতো তিনিও ইউক্রেনে ‘প্রকৃত, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির’ আহ্বান জানান। একইসঙ্গে তিনি গাজা উপত্যকার ঘটনাবলিতে ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান করতে হবে এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।

আন্তর্জাতিক ডেক্স :

১২ মে, ২০২৫,  5:39 AM