ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোনায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফৌজদার মিয়া (৬৫)। অভিযুক্ত ছেলে ছায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, অভিযুক্ত ছায়েম মিয়া ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। গত রাত থেকে তার মাথার সমস্যাটি বেড়ে যায়। সে তার বাবাকে খুন করার পর থেকেই ঘরের খুঁটির সঙ্গে নিজের মাথা বারবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী এসে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে।

নিহত ফৌজদার মিয়ার ছোট বোন জ্যোসনা আক্তার বলেন, আমার বড় ভাইয়ের ছেলে (ভাতিজা) ছায়েম মিয়া আমার সামনেই তার বাবাকে খুন করে। আজ দুপুরে ছায়েম তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং তার বাবাকে বারবার চিৎকার করে বলে আমার ভাইকে বের করে দে। চিৎকার চেচামেচির এক পর্যায়ে জ্বালানি কাঠের টুকরো দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। আঘাত করার কিছুক্ষণের মধ্যেই তার বাবা মারা যান।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার আসামি মানসিক ভারসাম্যহীন ছেলে ছায়েম মিয়াকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলমান রয়েছে।

জেলা প্রতিনিধি

০১ জুলাই, ২০২৪,  10:59 AM