ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন

#
news image

দলীয় ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আরআইএ শনিবার দুই সিনিয়র ক্রেমলিনপন্থী আইন প্রণেতাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকা পুতিন ঘোষণা করেছেন, তিনি আগামী বছরের মার্চ মাসের নির্বাচনে আরও এক মেয়াদে জয়ী হওয়ার আশা করেন।ইউআর পার্টির সিনিয়র কর্মকর্তা আন্দ্রেই তুরচাকের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, তিনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া (ইউআর) দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যদিও দল থেকে তার ওপর সম্পূর্ণ সমর্থন রয়েছে।

পুতিনকে সমর্থনকারী জাস্ট রাশিয়া পার্টির একজন সিনিয়র রাজনীতিবিদ সের্গেই মিরোনভের বরাত দিয়েও আরআইএ বলেছে, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।পুতিনের জন্য (৭১) নির্বাচন একটি আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রের সমর্থনে, রাষ্ট্র-চালিত মিডিয়া ও প্রায় কোনও মূলধারার জনগণের ভিন্নমত না থাকায় তিনি জয়ী হবেন নিশ্চিত।

পুতিনের সমর্থকরা বলছেন, তিনি শৃঙ্খলা, জাতীয় গৌরব ও সোভিয়েত পতনের বিশৃঙ্খলার সময় রাশিয়ার কিছু প্রভাব পুনরুদ্ধার করেছেন এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ন্যায়সঙ্গত।

আন্তরজাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৩,  6:33 PM