ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই পদত্যাগ করেছেন : মন্ত্রণালয়

#
news image

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।’

সিউল থেকে এএফপি জানায়, এদিন মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছিল, আগামী মাসের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে হান এ পদক্ষেপ নিচ্ছিলেন।

তবে চোই অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জানিয়ে পদত্যাগ করলেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে—এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।’

চোইয়ের পদত্যাগ আসে এমন এক সময়ে এলো, যখন বিরোধীদলীয় এমপিরা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এর আগে সুপ্রিম কোর্ট বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় নেতা লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দেন।

চোইয়ের পদত্যাগের পর অভিশংসন প্রস্তাবের ওপর ভোট স্থগিত করা হয়। জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানান, ‘চোইয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় অভিশংসন ভোট স্থগিত করা হয়েছে।’

চোইয়ের পদত্যাগ দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করল। এর আগে গত ডিসেম্বর, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ব্যর্থভাবে সামরিক আইন জারি করার চেষ্টা করেছিলেন।

হান ডাক-সু মধ্যরাতে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের। তবে তিনি পদত্যাগ করায় এখন এ দায়িত্ব পড়ছে শিক্ষামন্ত্রী লি জু-হোর ওপর। তিনিই ৩ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়া তদারকি করবেন।

আন্তর্জাতিক ডেক্স :

০২ মে, ২০২৫,  12:57 AM