ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন

#
news image

নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম আমির হোসেন সরকার  (৩০)। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। নিহত আমির আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক।

পরিবারের বরাতে জানা যায়, বাড়ির পাশেই আমিরকে ভাইকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। পরে স্পিডবোটে করে আমিরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) সাংবাদিকদের বলেন, “আমির ভাই ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালেশিয়া থেকে দেশে আসেন। তাকে ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন আমির ভাই।

“দুপুরে আমির ভাই ও রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন সেখানে ছিলেন।”

মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে স্থানীয়  বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোন বন্ধ করে পালাতক রয়েছে বলে জানা গেছে।

নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

নরসিংদী প্রতিনিধি:

২৩ এপ্রিল, ২০২৫,  11:06 PM