ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উখিয়ায় ভাড়াটিয়ার হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

#
news image

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইকবাল (৬০) উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। এই ঘটনায় জড়িত শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের একজনকে স্থানীয় জনতা আটক পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ছেলে নিষান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফের কাছে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শরিফ তার বাবার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকান ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শরিফ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”

স্থানীয়ভাবে শিক্ষক ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

২১ এপ্রিল, ২০২৫,  8:56 PM