ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই : কায়কোবাদ

#
news image

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নেতা নয়, কুমিল্লা-৩ আসনের জনগণের কাছে সেবক হয়ে থাকতে চাই।

তিনি বলেন, ‘১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৪০ বছর আপনাদের কামলা (সেবক) হয়ে আছি। আগামীতেও কামলা হয়ে থাকতে চাই। আমি নেতা হতে চাই না, আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

আজ শনিবার বিকেলে জেলার মুরাদনগরের আন্দিকুট ইউনিয়নের সামসুল হক কলেজ মাঠে এক জনসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বিগত সরকারের আমলে নানাভাবে নির্যাতিত এই নেতার ১৭ বছর পর মুরাদনগর আগমন উপলক্ষ্যে জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘আমরা কি চিন্তা করতে পেরেছিলাম, এই মাঠে আমরা জনসভা করতে পারবো? আমি নিজেও কি চিন্তা করতে পেরেছিলাম স্বৈরাচার সরকারের থেকে মুক্তি পেয়ে আবার আপনাদের মাঝে আসতে পারবো? এই ব্যবস্থা কে করেছে? এজন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সবাইকে সূরা ফাতিহা পাঠ করান।

তিনি বলেন, ১৩ বছর দেশের বাইরে ছিলাম। কত ষড়যন্ত্র ছিল। কিন্তু আল্লাহপাক মায়ের পেটে শিশুকে যেমন রাখে, তেমনভাবে রেখেছিলেন।

এসময় মাসুদ নামের এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে সে এই এলাকায় সব থেকে বেশি জেল খেটেছে, মামলা খেয়েছে। কিন্তু ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও তাকে মামলা খেতে হয়েছে। মুরাদনগরের মানুষ এটা বরদাশত করবে না। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ।’

বাংলাদেশের ছাত্রজনতা আন্দোলন করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় করেছে এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কায়কোবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ‘আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখবেন বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে। তাদের লেখাপড়া যেন কেউ নষ্ট না করতে পারে।’

নিজস্ব প্রতিবেদক :

২০ এপ্রিল, ২০২৫,  3:05 AM