ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা : এনসিপি’র উদ্বেগ

#
news image

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক লাগাতার বাংলাদেশী নাগরিকদের হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তে বাংলাদেশীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে দলটি একই সাথে সীমান্তবর্তী সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে বিএসএফ এর গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়। একই সাথে ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করে বিএসএফ।  পরবর্তী ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ধরনের হত্যাকাণ্ড অমানবিকতার চরম দৃষ্টান্তস্বরূপ।  

বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতাকে সরাসরি ভঙ্গ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশের যুবকদের গুলি করে হত্যা করা হচ্ছে এবং এমনকি তাদের লাশের সাথেও চরম অমানবিক আচরণ করা হচ্ছে। চলতি মাসেই অন্তত তিনজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে নিহত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নানা সময়ে বাংলাদেশের তরুণরা সীমান্ত হত্যার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক তৎপরতা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। 

সকল নাগরিকদের নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানিয়ে দলটি আরো বলেছে, রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সকল জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। একইসঙ্গে, ঢাকাকেন্দ্রিকতার বাইরে গিয়ে সীমান্তবর্তী এলাকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কর্মসূচি হাতে নিন। 

অভ্যুত্থানের সরকার হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত হত্যার মতো এমন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করার জোর দাবি জানায় এনসিপি।  

নিজস্ব প্রতিবেদক :

১৭ এপ্রিল, ২০২৫,  8:40 PM