ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

#
news image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বালু্চর বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে প্রধান আসামীসহ ১৭ জনকে এজাহার নামীয় ও আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। যার নং-১৩। মামলার অন্যান্য আসামীরা হলেন, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মাসুম,ইসলাম মুন্সীর ছেলে রুবেল,  মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান,মৃত আঃ মালেকের ছেলে  মনির,

মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুন্সীর ছেলে ফারুক মুন্সী, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর,মৃত আব্দুল গনির ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।

মামলার এজাহার ও স্থানীয়  সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে দায়েরকৃত মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং-৩১ মামলার তদন্তে প্রাপ্ত আসামী বালুচর বাজার  বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে বালুরচর বাজারস্থ হাজী ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী আমির হোসেন ওরফে আমির হোসেন কসাইকে আটক করে ডিবি পুলিশ। এসময় আসামী আমির হোসেন কসাইকে তাঁর লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে  ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই  আসামী আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার লোকজন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

এদিকে আসামী আমির হোসেন কসাইকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি প্রথমে এরিয়ে যান মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল। তবে দায়েরকৃত মামলায় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও পিটিয়ে আহত করার ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শাখাটির এসআই মোঃ রফিকুল ইসলাম।

এ ব্যপারে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৫,  3:17 AM