ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

#
news image

প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মাজার এলাকায় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত-আশেকানরা।

প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয় জানিয়ে হযরত খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, শুক্রবার (১১এপ্রিল) মেলা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ হবে।”

এদিকে মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন হযরত খানজাহানের হাজার হাজার ভক্ত-আশেকান।

ভক্তরা বলেন, হযরত খানজাহানের সঙ্গে মানুষের আত্মিক প্রেম-ভালোবাসা আছে।

এ ভালোবাসার জন্য তারা এখানে প্রতিবছর আসেন। এখানে নামাজ পড়েন, রোজা রেখে মানত করেন। এ উছিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেন।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “চৌদ্দশ খ্রিস্টাব্দে হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পরে পাঁচশ বছর ধরে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানদের মাজারে সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।”

তিনি বলেন, “ভক্ত-আশেকানদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়।

তাই তারা মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন।”

প্রধান খাদেম আরও বলেন, এ উপলক্ষে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় যাতে কোনো বিশৃক্সখলা না ঘটে সেজন্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ পল্লীবাংলাকে জানান, আগত  ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় বাগেরহাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। মাজার সংলগ্ন হাইওয়ে সড়কে বারো মাসই পুলিশ নিয়মিত টহল দেয়। আর মেলা উপলক্ষে চব্বিশ ঘণ্টা অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান বলেন, কেউ কোন সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যাবে।

বাগেরহাট প্রতিনিধি :

১১ এপ্রিল, ২০২৫,  9:34 PM