ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন : ফয়জুল করিম

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের প্রতিটি স্তরে দুর্নীতির অভিযোগ তুলে ফয়জুল করিম বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।

নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কী না তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে। 

ফয়জুল করীম বলেন, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন সঠিক হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার এবং তারপর নির্বাচন।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :

১১ এপ্রিল, ২০২৫,  12:17 AM