ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে রক্তাক্ত মা-ভাই নিহত

#
news image

ফটিকছড়ির কাজিরহাটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছেলের দা'য়ের কোপে জখম হওয়া মা ও ছোট ভাই মাসুম অবশেষে মারা গেছেন।
রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মা জুলেখা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত পরশু শুক্রবার বিকেলে ছোটভাই মাসুমও (৩৫) মারা যায়।স্থানীয় সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর থেকেই ঘাতক তথা নিহত জুলেখা খাতুনের বড় ছেলে ও নিহত মাসুমের বড় ভাই মো. ইয়াসিন পলাতক রয়েছে। এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে ঘাতক ইয়াছিন তার ও ছোটভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলে মারা যায়।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে পরিবারের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে ইয়াছিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আহত মা ও ছেলে দু’জনেই মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি।অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

০৮ এপ্রিল, ২০২৫,  6:47 AM