ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা দেশের জন্য ইতিবাচক : আন্দালিব

#
news image

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে; যা দেশের জন্য অনেকটাই ইতিবাচক এবং তা ভালো কিছুই বয়ে আনবে।   

আজ শনিবার দুপুরে ভোলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

পার্থ বলেন, ‘বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা এই সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদী।’

আগের যে কোনো সময়ের চেয়ে তার দল বিজেপি এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী জুন মাস থেকে বিজেপি প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবে। শুধুমাত্র সংস্কারের ওপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।

পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সে সকল সংস্কারগুলো করা উচিত যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয়। জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়; তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

০৬ এপ্রিল, ২০২৫,  5:57 AM