ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রের দাবীতে বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

#
news image

স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রের দাবীতে বাগেরহাটে
ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষনা ও গনহত্যা বন্দের দাবী বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৯ মে) বিকালে বাগেরহাট
শহরের রেলরোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে রেলরোডে এসে শেষ হয়।য়।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিছিল পরবর্তি সমাবেশে অন্যন্যদের
মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া
হেমায়েত উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা
যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির
হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশান, সদর উপজেলা ছাত্রলীগের
সভাপতি জুয়েল হোসেন সাদ্দাম প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন বলেন, ফিলিস্তিনে যেভাবে
নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার মনে হয়
এর বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থী, সচেতন নাগরিকের কথা বলা উচিত। একটি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের মূল দাবি।
সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশান বলেন, আজ নিরীহ ফিলিস্তিনীদের ওপর
নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলী বাহিনী। ইসরায়েলী বর্বরতার প্রতিবাদে
আমাদের এই কর্মসূচি। আজ বিশ্বব্যাপী ছাত্রসমাজ জেগে উঠেছে এই
মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে। ইবি ছাত্রলীগও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ
করছে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন
বলেন, জাতির জনক সব সময় শোষকের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে ছিলেন। ছাত্রলীগও
জাতির জনকের আদর্শ ধারণ করে ফিলিস্তিনীদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা
তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
বিশ্ব মোড়ল আমেরিকা এতবড় মানবাধিকার লঙ্ঘনে সমর্থন দিয়ে যাচ্ছে। এদের
বিরুদ্ধে নিন্দা জানানো সকলের উচিৎ।
মিছিল ও ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
প্লাকার্ড, জাতীয় ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে শ্লোগান দেয়।

জেলা প্রতিনিধি

১০ মে, ২০২৪,  5:53 PM