ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ

#
news image

শিলাইদহ কুঠিবাড়িতে দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন হানিফ।
নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে একহাত নিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। তাঁর ভাষায়, দুজনেই নোবেল বিজয়ী হলেও একজন সমাজসেবক, আর আরেকজন শোষক।আজ বুধবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দুজনই ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী। একজন ছিলেন বাংলা সাহিত্যের ওপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের কারবারি, ব্যবসায়ী, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ড. ইউনূস সাহেব। তবে পার্থক্য ছিল এটাই—একজন সমাজসেবক, আরেকজন শোষক।’
ড. ইউনূসের ক্ষুদ্র ঋণের ধারণার সমালোচনা করে হানিফ বলেন, ‘ঠাকুর (রবীন্দ্রনাথ) ঋণ দিয়ে ফেরত না পেয়ে কারও ঘরের চাল খুলে নেননি, গরু খুলে নিয়ে আসেননি। অন্যায়–অত্যাচার করেননি ঋণের টাকার জন্য সুদের টাকার জন্য। অনেককেই মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু যাঁরা আমাদের আধুনিক ক্ষুদ্র ঋণের ধারক–বাহক। তাঁরা এই সুদের টাকা উদ্ধার নামে বহু মানুষের ওপর নির্যাতন–নিপীড়ন করেছেন।’
ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান তুলে ধরে হানিফ বলেন, ‘ঢাকা শহরের অন্তত পাঁচ থেকে দশ হাজার রিকশাচালক সর্বস্ব হারিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের একটি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন মহিলা আত্মহত্যা করেছিল সুদের টাকা ঋণের টাকা শোধ দিতে না পারে।’
জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।
এদিকে কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়িতে প্রাণ ফিরেছে। কবির নানা বাণী ও লেখনীর ফেস্টুন, চিত্রাঙ্কনসহ কুঠিবাড়ি প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা রঙে ও ঢঙে। দূর–দুরান্ত মানুষ এসেছেন কুঠিবাড়ি প্রাঙ্গণে। কুঠিবাড়ির সামনে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে রবীন্দ্র সংগীত ও নৃত্য। দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে।

জেলা প্রতিনিধি

০৮ মে, ২০২৪,  8:25 PM