ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ জাতির জন্য ভালো নয় : শহীদ উদ্দিন চৌধুরী

#
news image

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাকে বিতর্কিত না করাই দেশের জন্য ভালো। 

আজ শনিবার বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয় তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে সুষ্ঠ নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আওয়ামী লীগ দেশে গুম খুন ও গণহত্যা চালিয়েছে তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরী। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয় দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এরপর  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই আগষ্ট বিপ্লবে আহতদের আথিক সহায়তা প্রদান এবং ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। জেলা শাখার ড্যাবের আহবায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল খালেদ মো. ইকবাল,ডা. মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি ডা. রাকিবুল আহসান ও সদস্য সচিব ডা. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন ।

নিজস্ব প্রতিবেদক :

২৩ মার্চ, ২০২৫,  7:52 AM