ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

নরসিংদীতে কলাবাগানে নিয়ে মুখে কাপড় গুঁজে দিয়ে শিশুকে ধর্ষণ

#
news image

নরসিংদীর মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে  যাওয়ার কথা পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গতকাল শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মনোহরদী থানায় এ ঘটনায় মামলা করেন  এবং শনিবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

অভিযুক্ত ঘাতক ধর্ষকের নাম আজিজুর রহমান আজিজ (৩৫)। সে  মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা–মা বাড়িতে ছিল না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে শিশুটিকে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে শিশুটির মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির রিকশাচালক বাবা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মনোহরদী থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

পরে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে আজিজুরকে আসামি করে মামলা করেন। শনিবার সকালে নরসিংদী সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মনোহরদী থানার ওসি মো. আব্দুল জাব্বার বলেন, ‘শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ঘাতক কে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হবে।’

নরসিংদী প্রতিনিধি:

২৩ মার্চ, ২০২৫,  7:04 AM