ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণশোধ করতে হবে : ইসলামী আন্দোলন

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ আজ জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে বলেছেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। 

তিনি বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ। 

এদিকে আজ শুক্রবার সকালে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের অপরাধের বিচারের আগে যারাই দলটির পুনর্বাসন চাইবে তাদেরকেই প্রতিহত করা হবে। 

তিনি বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতির সুযোগ দেয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক :

২২ মার্চ, ২০২৫,  5:59 AM