ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান এবি পার্টির

#
news image

রমজান মাসে সেহরির সময় ফিলিস্তিনের নারী, শিশুসহ নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা খুবই ন্যাক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচার গণহত্যা কোন বিবেক মানুষ সহ্য করতে পারেনা। অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। 

আজ বুধবার এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সল মোহাম্মদ মনিরের সঞ্চালনায় গণইফতার থেকে এ আহ্বান জানান বক্তারা। প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহিস সাকি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক বলেন,  এবি পার্টির রাজনীতি হচ্ছে মেহনতী মানুষের রাজনীতি। এবি পার্টি আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত করতে চায়, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।  এবি পার্টি অতীতেও আপনাদের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এবি পার্টিও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বলেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাট করেছিল। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্টীম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দী এবং  রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করেছিলেন। ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এতোকিছু স্বত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারেন নাই। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে যে কোন যড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

২০ মার্চ, ২০২৫,  6:39 AM