ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

জিয়া পরিবারের রোগমুক্তি কামনায় গাছায় তাঁতীদলের ইফতার অনুষ্ঠিত

#
news image

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির লক্ষ্যে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে আলোচনা সভা দোয়া মাহফিল ও রোযাদারদের মাঝে ইফতার গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮মার্চ) ১৭ রমজান বিকেল ৫টায় নগরীর ৩৫নং ওয়ার্ডের বোর্ডবাজার হাজী আহাম্মদ আলী পাবলিক স্কুলে গাছা থানা তাঁতীদলের আয়োজনে এ ইফতার গ্রহণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও গাছা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খাঁন।

প্রধান অতিথী তার বক্তব্যে বেগম জিয়া, তারেক রহমান-সহ জিয়া পরিবারের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন। শেষে সমাজের সুবিধাবঞ্চিতদের কথা মাথায় রেখে এমন সুন্দর ইফতার আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও গাছা থানা তাঁতী দলের আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে, মহানগর তাঁতী দলের সদস্য ও গাছা থানা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান সরকারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ খান, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজাহার খন্দকার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি দানিছুর রহমান দিদার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সরকার ও ৩৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক মতিউর রহমান মৃধা প্রমূখ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠন গাছা থানা ও সংশ্লীষ্ট বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা। 

পরে জিয়া পরিবারের সদস্যসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত সম্পন্ন হয়। অনুষ্ঠানে কয়েকশতাধিক সমাজের খেটে খাওয়া অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত নানা শ্রেণী পেশার মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

গাজীপুর প্রতিনিধি :

১৮ মার্চ, ২০২৫,  9:33 PM