ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

ফ্যাসিস্ট সরকারের আমলে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না : রনি

#
news image

ফ্যাসিস্ট সরকারের আমলে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
 
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় গাজীপুর জেলা ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে ডায়াবেটিক সেন্টার প্রকৌশলি ভবনের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 
 
এসময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন,' আমার বাবা অধ্যাপক এম এ মান্নান সাহেব , সাবেক প্রতিমন্ত্রী এবং মেয়র ছিলেন, আপনারাই তাকে নির্বাচিত করেছিলেন, কিন্তু তিনি আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি। কারণ ফ্যাসিস্ট সরকার অনেকগুলো মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছিল, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছিল ফলে আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। 
 
এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি'র নেতৃবৃন্দরা সামাজিক কোন কর্মকাণ্ডে মিলিত হওয়ার সুযোগ ছিল না। কারণ আমাদের উপর ছিল অসংখ্য মামলা, নির্যাতন হামলা যেহেতু এই পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে, সে জন্য আমারও সৌভাগ্য হয়েছে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার। 
 
গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মো: হাসান আজমল ভূঁইয়ার সভাপতিত্বে, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এড. মেহেদি হাসান এলিস, আ. ক. ম মোফাজ্জল হোসেন প্রমূখ।
 
এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকেই।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

১৫ মার্চ, ২০২৫,  4:03 AM