ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

সীতাকুণ্ডে পাহাড়  কাটার দায়ে অর্থদণ্ড

#
news image

সীতাকুণ্ডে পাহাড়
 কাটার দায়ে অর্থদণ্ড
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে  অর্ধলক্ষ টাকা জরিমানা এবং তিনজন পাহাড় খেকোর বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন  এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
 
সরজমিনে পাহাড়ের মাটি কাটার সত্যতা পাওয়ায় হজরত খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদরাসার পরিচালক আবদুল হককে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জঙ্গল ছলিমপুর এর ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। সরজমিনে পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে পাহাড় কাটার জন্য আবদুল হক,  এডভোকেট ইমরানুল হক, নুর নাহারের  বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ  সংরক্ষণ, আইন ১৯৯৫ এর ৬( (খ) ধারায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
 
 অভিযানে আরও উপস্থিত ছিলেন মো: আশরাফ উদ্দিন, রিসার্চ অফিসার, পরিবেশ অধিদপ্তর,
চট্টগ্রাম জেলা কার্যালয়; সীতাকুণ্ড থানা পুলিশ, ভাটিয়ারী তহসিল এর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
 
হাকিম মোল্লা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৪,  12:21 AM