ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ জেলা শহরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত

#
news image

হবিগঞ্জ জেলা শহরে আশিকুর রহমান ইমন (২৮) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত।

গতকাল মঙ্গলকার দিবাগত রাত ৯ টার দিকে পিটিআই রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় ইমনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে শহরতলীর আমলপুর গ্রামের সোনাই মিয়ার পুত্র। আহত ইমন জানান, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত সময়ে শিব্বির আহমেদ ও জনিসহ ১০/১২ জন লোক হঠাৎ করে তার উপর আক্রম চালায়। এ সময় হামলাকারীরা তার কাছে রক্ষিত নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় ইমন এর ব্যবহৃত মোটর সাইকেলটিও ভাংচুর করে দৃর্বুত্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে রাত ১২ টার দিকে হাসপাতাল সূত্র জানায়, আহত আশিকুর রহমান ইমন এর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৫,  6:45 PM