ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

#
news image

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬-১৮ মে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচন করেন। 

এ ছাড়া তারা সার্ক, বিমসটেক এবং বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়।

‘সাগরমাথা সম্বাদ’ হচ্ছে  নেপাল সরকার কর্তৃক বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই  সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

১২ মার্চ, ২০২৫,  6:11 AM