ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : এবি পার্টি

#
news image

আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আইনশৃখলা পরিস্থিতি উন্নয়নের দিকে নজর দিতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

আজ মঙ্গলবার এবি পার্টির উদ্যোগে আয়োজিত গণ-ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইফতার মাহফিলে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পতিত ফ্যাসিবাদ সরকার লুটপাটের মাধ্যমে অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা আর কোন লুটেরা, চাঁদাবাজ তৈরি হতে দেবো না। এই দেশের মালিক জনগণ। দেশটা কারো পৈত্রিক না। সীমাহীন দুর্নীতির পথ চিরতরে রুদ্ধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শেখ পরিবার লুটপাট করে দেশের টাকা পাচার করেছে। তাদের এই লুটের টাকা ফেরত আনতে অন্তর্বর্তী সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। 

যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে আরও বক্তব্য রাখেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু।

নিজস্ব প্রতিবেদক :

১২ মার্চ, ২০২৫,  6:08 AM