ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফকিরহাটে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

#
news image

বাগেরহাটের ফকিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকাল ১১ টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানান, তারা আরো বলেন ধর্ষকে এমন ভাবে শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেখে আর যেনো এই সোনার বাংলায় কেউ সাহস না পায়।
তারা আরো বলেন গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাদিয়া জামান,জান্নাতুল নাইম, লাহুল হুদা, লাবিব আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

মোঃ হাফিজুর রহমান, ফকিরহাট (বাগেরহাট) :

১১ মার্চ, ২০২৫,  7:11 PM