ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২

টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

#
news image

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
 
শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাতটার দিকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল (১০ মার্চ) সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ফলে সকালে কারখানায় এসে শ্রমিকরা দেখেন বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এতেই ফুঁসে উঠেন শ্রমিকরা।
 
এতে ক্ষুব্ধ হওয়া শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীসাধারণ ও চালকরা। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, তিনি বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগে কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ফাহিম ফরহাদঃ

১১ মার্চ, ২০২৫,  6:42 PM