ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড, দশ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

#
news image

হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিনিং মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে গুদামে রক্ষিত ৫শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার সন্ধ্যা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫শ মেট্রিকটন তুলা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। 

মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: রাকিব উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১০ মার্চ, ২০২৫,  7:00 PM