ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ জেলা শহরে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি ও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ

#
news image

সারাদেশে হওয়া ধর্ষণ, চুরি ছিনতাইসহ মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সচেতন মহল। ধর্ষকদের অনতিবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি এবং নির্বিচারে নারী-শিশু ধর্ষন, নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে হবিগঞ্জ এর সকল ছাত্র-জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল  বের করে।

সোমবার (১০ মার্চ) বেলা ২ ঘটিকায় শহরে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি ও ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এক পথসভা মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্ত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।

এসময়  বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, ধর্ষকের ডিএনএ টেস্ট করে আসামিকে শনাক্ত করা, ডিএনএ টেস্ট এবং সকল সাক্ষ্য প্রমাণ দ্রুত নিশ্চিত করে ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিতসহ বিভিন্ন দাবি তোলেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জনতা অংশ নেয়।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১০ মার্চ, ২০২৫,  6:57 PM