ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড

#
news image

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। গত শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন। জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। গত শুক্রবার ৭ মার্চ রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন (সরিষপুর) এলাকা থেকে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মার্টি বোঝাই ট্রাক ও ট্রাক্টর নবীগঞ্জ শহর দিয়ে যাতায়াত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ওইদিন রাতে ট্রাক ও ট্রাক্টর আটক করে। গত শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় তবে মাটি কাটায় জড়িত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

০৯ মার্চ, ২০২৫,  6:38 PM