ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে আসছেন কৃতি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী

#
news image

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হচ্ছে বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ ফুটবলার বাহুবলের স্নানঘাট গ্রামের হামজা দেওয়ান চৌধুরীর। এতে করে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন এই কৃতি ফুটবলার। 
এদিকে, তার অভিষেকের খবরে স্নানঘাট এলাকাবাসীর মধ্যে বইছে উৎসবের রেশ। দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। দেশের প্রতি ছোট বেলা থেকেই তার ভালবাসার টান রয়েছে। যে কারণে তিনি বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার প্রস্তুতি নিয়েছেন। 
জানা যায়, আগামী ১৭ মার্চ সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানে দেশে পৌছাবেন বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তার টিকিট ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে। কৃতি এই ফুটবলারের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। ওই গ্রামের দেওয়ান মুর্শেদ চৌধুরীর ছেলে তিনি। এই কৃতি ফুটবলারের অভিষেক হচ্ছে জাতীয় ফুটবল দলে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। দেশের প্রতি অন্যরকম ভালবাসা রয়েছে এই কৃতি ফুটবলারের। গরীব-অসহায় মানুষের প্রতি তার রয়েছে উদারতা। যে কারনে তিনি গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন এতিম খান, মসজিদ-মাদ্রাসা। এতে এতিম অসহায় পরিবারের শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনার সুযোগ পেয়েছে। মাদ্রাসা ও মসজিদ পরিচালনায় সম্পূর্ণ অর্থ যোগান দেন হামজা দেওয়ান চৌধুরী। দেশের মাটিতে পা রেখেই তিনি গ্রামের বাড়িতে আসবেন। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের সাথে কথা বলবেন, এতিম শিক্ষার্থীদের সাথে করবেন কুশল বিনিময়। 
স্থানীয়রা জানান, জাতীয় দলে হামজার অভিষেক হওয়ায় খুশি তারা। তার এমন উদ্যোগ দেশের প্রতি ভালবাসার বহিঃ প্রকাশ ঘটেছে। তার অর্থায়নে নির্মিত এতিম খানার শিক্ষার্থীরা তাকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। 
তাদের ধারনা তিনি ফুটবল মাঠে আলোড়ন সৃষ্টি করবেন। ছোট বেলায় তিনি এলাকায় কয়েকবার এসেছেন। খেলাধুলাও করেছেন। তার সফলতা সব সময় কামনা করেন গ্রামবাসী। সে জাতীয় দলে খেলায় অংশ নিবে এতে খুশি তারা। 
হামজা দেওয়ান চৌধুরীর পিতা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, দেশের প্রতি ছোট বেলা থেকেই ভালবাসার টান রয়েছে হামজার। যে কারণে সে বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার প্রস্তুতি নিয়েছেন তিনি। এতে আমি গর্ববোধ করি। এর আগে আমি তাকে কয়েকবার দেশে নিয়ে এসেছি। আমি চাই, দেশের মানুষের প্রতি তার মায়া ও ভালবাসা অটুট থাকুক।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

০৭ মার্চ, ২০২৫,  8:17 PM