ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রোহিঙ্গাদের কপালে চিন্তারভাজ সহায়তা ১২ ডলার থেকে নেমে ছয় ডলার

#
news image

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু ছয় ডলারের রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে রোহিঙ্গাদের মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলারের খাদ্য সহায়তা দেওয়া হয়, তহবিল সংকটের কারণে আগামী মাস থেকে তা ছয় ডলারে নেমে আসবে। এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় খাদ্য সংকট ও অপুষ্টি বাড়বে বলে আশঙ্কা করছেন ত্রাণ কর্মকর্তারা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, গতকাল আমাকে মৌখিকভাবে সাড়ে ছয় ডলার সহায়তা কমিয়ে আনার এই তথ্য জানানো হয় এবং আজ আমি এ সংক্রান্ত চিঠি পেয়েছি। পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমরা এখন যে পরিমাণ সহায়তা পাচ্ছি তাই যথেষ্ট নয়। নতুন কাটছাঁটের পরিণতি কী হবে তা কল্পনা করাই কঠিন।

বুধবার রাতে রোহিঙ্গা নেতা ডাক্তার জোবায়েরের কাছে খাদ্য সহায়তা কমিয়ে আনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে আনার কারণে স্থানীয় বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাথে দ্বন্দ্ব তৈরি হবে।

রোহিঙ্গারা চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি। রোহিঙ্গাদের সহয়তা আগের মতো চলমান রাখার জন্য জাতিসংসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করেন।

বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশির ভাগই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে। গত বছরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

নুরুল বশর, উখিয়া কক্সবাজার :

০৬ মার্চ, ২০২৫,  4:39 AM