ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারোমাসী লাউ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউ মার্কেট নামক এলাকায় দিবসটি অনুষ্ঠিত হয়। 

জানা যায়, বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের চাষী রাশেদুল ইসলামের বারোমাসী লাউ ফসল পরিদর্শন শেষে মাঠ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবোধ চন্দ্র রায়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন, ইউপি সদস্য তারিফ হোসেন প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মুহম্মদ তরিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক/কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।  

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মোজাম্মেল হক এর সঞ্চালনা ও পরিচালনায় এই বাস্তবায়িত বারোমাসী লাউ এর প্রদর্শনী মাঠ দিবসে অতিথিবৃন্দরা বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের বারোমাসী লাউসহ উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ব্যবহার ও সুফল সম্পর্কে মতামত আদান-প্রদান করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়। 

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

০৬ মার্চ, ২০২৫,  4:02 AM