ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় জাতীয় ভোটার দিবস পালিত

#
news image

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে (২ মার্চ) রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে উপজেলার নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুল হক ফারুক, দৈনিক আমাদের সময় পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি, রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, বারহাট্টা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০২ মার্চ, ২০২৫,  6:41 PM